রাজবাড়ীর বালিয়াকান্দিতে পত্রিকার হকার বাবর আলীকে (৬৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের আহেদ আলীর ছেলে। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের বাবর তার জমিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন বাবর আলী বলেন, জমি নিয়ে নওশের আলী মল্লিকের সঙ্গে আদালতে তার মামলা রয়েছে। বিকেলে ওই জমি দেখতে গেলে নওশের আলী মল্লিকের নেতৃত্বে পাঁচ-ছয়জন তার ওপর অতর্কিত হামলা করে। তারা দা, চাকু দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
