সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি অভিবাসী

আপডেট : ০৬ মে ২০২৪, ১২:৫৭ এএম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে এক সপ্তাহের অভিযানে এই অভিবাসীরা গ্রেপ্তার হয়েছেন। গতকাল রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশ জুড়ে অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওই অভিবাসীরা। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৪ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মধ্যে নারী রয়েছেন ৪ হাজার ৫০১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত