Preposition নিয়ে শিক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করে। কোন শব্দের পর কোন Preposition বসবে এই নিয়ে নানা চিন্তায় নাজেহাল হয় তারা। তাই এ বিষয়ে কিছু শর্টকাট টেকনিক শিখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। লিখেছেন আনোয়ার হোসেন
টেকনিক-১
In, on, at এসবের প্যাঁচে পড়ে প্রায়ই উত্তর ভুল করে শিক্ষার্থীরা। সহজেই কিন্তু এগুলোর সমাধান করা যায়।
যখনই কোনো বার দেওয়া থাকবে, যেমন Sunday, Monday, তখন তার আগে ড়হ বসবে। কোনো তারিখ যেমন ১৪ ফেব্রুয়ারি থাকলেও তার আগে on বসবে।
যদি সময় নির্ধারিত থাকে, যেমন 10.00 AM, 12.00 PM তখন তার আগে সবসময় at বসবে।
তবে আলাদা করে শুধু বছর থাকলে যেমন ১৯৭২, ১৯৯৯ বা মাস যেমন June, July থাকলে তার আগে বসবে in।
টেকনিক-২
কোথাও গেলে, যেখান থেকে আমরা রওনা দিই সেটা From, আর যেখানে যাচ্ছি সেটা হলো to। আবার towards মানে হলো কোনো একটা ডিরেকশনে যাওয়া। between আর among-এর মধ্যেও একই সমস্যা হয়। ব্যাপারটা আসলে সহজ। between হয় যখন দুটি জিনিস বা দুজনের মধ্যে তুলনা করা হয়। among হয় যখন দুই এর বেশি জিনিস নিয়ে তুলনা করা হয়ে থাকে।
টেকনিক-৩
since আর for-এর সঙ্গে till/until নিয়েও প্রায়ই বিবাদ লাগে। এখানে তোমাদের দেখতে হবে, since হয় যখন কোনো কাজ শুরু হচ্ছে। for হলো পুরো কাজের সময়টা। আর till/until হলো শেষ অবধি।
টেকনিক-৪
এমন কিছু Preposition আছে, যা কোনো নিয়মে পড়ে না। এদের Appropriate Preposition বলা হয়ে থাকে। যেমন able to, capable of। এগুলো নিয়মিত পড়লে সহজেই আয়ত্তে চলে আসবে।
