আজ শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ

আপডেট : ০৬ মে ২০২৪, ০৭:৫৩ পিএম

প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের দু ম্যাচের বিপরীতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই দলেই অভিষেক হচ্ছে একজন করে। বাংলাদেশ দলে হাবিবা ইসলাম পিংকি খেলতে নামছেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের হয়ে অভিষেক ঘটা ৩৩ বছরের আশা সোভানা হচ্ছেন নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেক ঘটা ক্রিকেটার।

তবে বাজে আবহাওয়ার কারণে খেলা ১৫ মিনিট দেরিতে শুরু হবে। তিনটি বদল এসেছে বাংলাদেশ একাদশে। ভারতও বদলেছে দুজন ক্রিকেটার। 

ম্যাচ শুরুর আগে সিলেটের আকাশের অবস্থা ছিল এমন।

বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটকিপার),  রাবেয়া খান, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, শরিফা খাতুন, মারুফা আক্তার, হাবিবা ইসলাম পিংকি।
 
ভারত একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, দয়ালন হেমলতা, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পুজা বস্ত্রকার, আশা সোভানা, তিতাস সাধু, রাধা যাদব।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত