নাফ নদীর ওপারে মর্টার শেলের শব্দ কাঁপছে টেকনাফ

আপডেট : ০৭ মে ২০২৪, ০৬:৩৩ এএম

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। ইতিমধ্যে মিয়ানমারের রাখাইনে অনেক ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মির। গতকাল সোমবার সকাল থেকে থেমে থেমে গুলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। বিকট শব্দে টেকনাফ পৌরসভা বাড়িঘর পর্যন্ত কাঁপছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পৌর সভার জালিয়া পাড়া এলাকার সীমান্তরে বাসিন্দা সামি জাবেদ বলেন, মিয়ানমারে মর্টার শেল? যেন মনে হচ্ছে ঘরের সামনে পড়তেছে। সকালে থেকে গুলাগুলির বিকট শব্দে কাঁপছে পৌর শহর। আমরা খুবই আতঙ্কে রয়েছি।

টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়া বাসিন্দা ইদ্রিস বলেন, সকাল থেকে গোলাগুলির ও মর্টার শেলের বিস্ফোরণে ‘অনেক ভয়ানক হচ্ছে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছি তারা খুবই আতঙ্কে রয়েছি।

টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে তাদের চলমান সংঘর্ষ অব্যাহত থাকলেও  নাফ নদী ও সীমান্ত হয়ে  মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত