জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। তবে আরেক অভিযুক্ত অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী এখনো কারাগারে আছেন। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা কারাগার থেকে দ্বীন ইসলাম মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র থেকে জানা গেছে, দ্বীন ইসলামের হাইকোর্টের জামিন আদেশ গতকাল দুপুরে কারাগারে পৌঁছায়। এরপরই তাকে মুক্তি দেওয়া হয়। এরপর আগে থেকে অপেক্ষায় থাকা একটি সাদা রঙের জিপে করে কুমিল্লা ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও বাসা থেকে অবন্তিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
