সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে ছাতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা গত ১ মে থেকে ঢাকাসহ চট্টগ্রাম, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর ও নরসিংদীর প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ছাতা বিতরণ করেছেন। চীন থেকে আমদানিকৃত এ ছাতা ছাতা বিতরণকালে পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা ও পরিবেশসম্মত জীবনযাপন নিয়ে বিজ্ঞানবিষয়ক বক্তৃতারও আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
×
