হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় দুই জন নিহতের খবর জানিয়েছে পুলিশ। তবে আহতদের সঠিক তথ্য পাওয়া যায়নি। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় মরদেহগুলো ঘটনাস্থলে ছিল। তাৎক্ষণিত তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে আছেন বলে জানিয়েছেন।
উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে দুই পক্ষে বিরোধ ছিল। এর জেরে আজ দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্দরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ সামছুল হক বলেন, এ ঘটনায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
কে এই আজিজ মোহাম্মদ ভাই