চট্টগ্রামের চন্দনাইশে মিনি পিকআপ ও জিপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) দুপুর ১২টার দিকে গাছবাড়িয়া-বরকল সড়কে চন্দনাইশ আইডিয়াল স্কুলের পাশে মিজ্জির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপগাড়িটি পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়।
গুরুতর আহতরা হলেন, পিকআপ ড্রাইভার ইউনুস (৫৫)। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হয়েছেন ডাক্তার আশীষ চক্রবর্তী। তার হাত ভেঙে গেছে ও মাথায় সেলাই পড়েছে। আহত আরও কয়েকজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার এসআই নয়ন বলেন, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি আটক করে চন্দনাইশ থানায় আটক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু