চট্টগ্রামে যত প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনা

আপডেট : ০৯ মে ২০২৪, ১০:৩১ পিএম

চট্টগ্রামে এর আগেও বিমান বাহিনীর তিনটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল। এর মধ্যে ২০১২ ও ২০১১ সালে পৃথক দুটি ঘটনায় দুজন পাইলট প্যারাসুট ব্যবহার করে নেমে রক্ষা পেয়েছিলেন। ২০১৫ সালের জুন মাসে সংঘটিত আরেক দুর্ঘটনায় পাইলটের খোঁজ মেলেনি।

জানা গেছে, ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিএএফ ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর সাগরে বিধ্বস্ত হয়। এরপর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের খোঁজ পাওয়া যায়নি।

এর আগে ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর পতেঙ্গা বোট ক্লাবের কাছে একটি বিএএফ যুদ্ধবিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। সেসময় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ প্যারাসুট ব্যবহার করে নেমে রক্ষা পান।

২০১১ সালের ১০ অক্টোবর বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই সময় ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিন বিমান থেকে বের হতে সক্ষম হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত