স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বললেন তাকে গুলি করতে

আপডেট : ১০ মে ২০২৪, ০২:২৯ পিএম

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্ত্রীর নাম ছালেহা খাতুন (৫৮)। অভিযুক্ত স্বামী এলাহী বক্স (৬২)।

শুক্রবার (১০ মে) সকালে সদর উপজেলার গোভিপ্রর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে।

নিহত ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন বলেন, সকালে বাবা মায়ের চিৎকার শুনে তাদের ঘরের দিকে এগিয়ে যায়। এ সময় দরজার ফাঁক গলে দেখি বাবা আমার মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছে। রক্ত গাড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার চিৎকারে তাৎক্ষণিক অনেক লোকজন জড়ো হয়ে যায় বাড়িতে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে ঘর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে নিয়ে গেছে।

স্বামী এলাহী বক্সকে গ্রেপ্তারের সময় পুলিশ এবং জনতার উদ্দেশ্যে বলেন, আমার পারিবারিক জীবন অসহ্য হয়ে গিয়েছিল। নানা রকম সমস্যার করণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারিনি। তাই এই অপরাধ করে ফেলেছি। আপনারা আমাকে প্রশাসনের কাছে নিয়ে চলেন। ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে হত্যা করেন। জেলে দিয়েন না।

মেহেরপুর সদর থানার পরিবদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক নানা সমস্যার কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সুরাইয়া খাতুন, মোকাম্মেল হোসেনসহ একাধিক এলাকাবাসী জানান, এলাহী বক্স মাঝেমধ্যে স্বাভাবিক থাকে আবার মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে ভরঘুরে জীবনযাপন করে। আমরা এভাবেই তাকে যুগযুগ দেখে আসছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত