ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৭ জন

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৪৩ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে। ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত