ইউরোপের গণতন্ত্রের সঙ্গে আমাদের তুলনা সঠিক নয় : তাজুল

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৩১ এএম

ইউরোপের গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের তুলনা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘গণতন্ত্রকে আফহোল্ড করতে কাজ করার ব্যাপারে আমরা অবশ্যই কমিটেড। কিন্তু আপনি যদি আমাদের ইউরোপের গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন যারা কোনো বাধা ছাড়াই শত শত বছর গণতন্ত্র চর্চা করেছে, এটা কোনো সঠিক তুলনা হতে পারে না। ২০ বছরের সামরিক শাসন বাদ দিলে আমাদের গণতন্ত্রের যাত্রা ৩০ বছরের বেশি নয়। সুতরাং ২০০ বছরের সঙ্গে ৩০ বছরের তুুলনা কখনো হয় না। সুতরাং আমরা আস্তে আস্তে আগাচ্ছি। না আগালে আমাদের এত পরিবর্তন আসত না।’

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ইয়ুথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সিম্পোজিয়ামের আয়োজন করে ‘অ্যাকশনিস্ট ফাউন্ডেশন’। এতে ‘লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আসিফ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘২০৪১ সালে আমাদের যে উন্নত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি সেটি করতে হলে আমাদের পার ক্যাপিটাল ইনকাম (মাথাপিছু আয়) সাড়ে ১২ হাজার ডলার লাগবে। সিঙ্গাপুরে বর্তমানে এটি দেড় লাখ ডলার। তারা কীভাবে এটি করেছে, সেটা হলো কমিটমেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত