কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুর রাজ্জাক নামের এক কৃষকের পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে জাবেদ ও বেলাল হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার (১০ মে) রাত ১২টার দিকে উপজেলা দৌলখাঁড় ইউপির কান্দাল গ্রামের পশ্চিম পাড়ার হাজি বাড়ির পুকুরে বিষ দেয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৯ সালের দিকে কান্দাল গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রাজ্জাক ৮০ হাজার টাকা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির খলিল, শাহ-আলম কামাল ও মহিউদ্দিনের কাছ থেকে ৬ বছরের একটি পুকুর লীজ নেন। এতে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিনামা রয়েছে।
ওই পুকুরে মাছ চাষ করে আসছেন রাজ্জাক। কাউকে কিছু না বলে হুট করে গত মঙ্গলবার (৭ মে) জামাল উদ্দিনের ছেলে আবেদ ও শাহ আলমের ছেলে বেলাল হোসেন বেড় জাল দিয়ে পুকুর মাছ ধরতেছেন। এতে রাজ্জাক বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা জাল নিয়ে পুকুর থেকে চলে যায়। পাশাপাশি রাজ্জাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে জাবেদ ও বেলাল হোসেন এক সঙ্গে পুকুরে বিষ দিয়ে রুই, কাতলা, সর ফুটি, কৈ, তেলাপিয়া ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতের মাছে মেরে ফেলে। এতে তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসতেছি। কাউকে কিছু না বলে জাবেদ ও বেলাল হোসেন মিলে তার পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে এতে তিনি বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত জাবেদ ও বেলাল হোসেনের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর নিয়ে অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
