ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হবে বসুন্ধরা সিমেন্টে

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৪৪ এএম

বসুন্ধরা সিমেন্ট এবং স্বনামধন্য চাইনিজ নির্মাণ প্রতিষ্ঠান শানডং হাইস্পিড গ্রুপ ও শিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার এসডিআরবি-শিনোহাইড্রো জেভির মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে এক্সক্লুসিভলি বসুন্ধরা সিমেন্ট সরবরাহে চুক্তি হয়েছে।

গত শনিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং এ জয়েন্ট ভেঞ্চারের ডিপার্টমেন্ট ম্যানেজার বাই পেই লং শহরের একটি স্বনামধন্য হোটেলে চুক্তিটি স্বাক্ষর করেন। প্রত্যক্ষে স্বাক্ষর করেন কেএম জাহিদ উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ) এবং এ জয়েন্ট ভেঞ্চারের ক্রয় ব্যবস্থাপক লিউ ডে কিয়াং।

চুক্তির মাধ্যমে বসুন্ধরা সিমেন্ট এক্সক্লুসিভলি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ২ লাখ মেট্রিক টনের বেশি সিমেন্ট সরবরাহ করবে। বসুন্ধরা সিমেন্ট দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহব্যবস্থা এবং সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে এ চুক্তি সম্পাদিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিন্যান্সিয়াল অফিসার, শাহ জামাল শিকদার-চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর), মোহাম্মদ তৌফিক হাসান-হেড অব ডিভিশন (বিজনেস ডেভেলপমেন্ট, সাসটেইনিবিলিটি অ্যান্ড পিআর), ইমরান-বিন-ফেরদৌস, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং, আই আর কে এম সালাউদ্দিন বিশ^াস, ডেপুটি জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) এবং অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত