এপ্রিল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশের ঘরে নেমেছে। মার্চে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। তবে এপ্রিলের খাদ্য মূল্যস্ফীতি ফের দুই অঙ্ক ছাড়িয়ে ১০ দশমিক ২২ শতাংশের ঘরে ঠেকেছে।
গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। তবে মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে আনার জন্য ক্রমাগত সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এই উদ্যোগ কোনো কাজে আসছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, শহরের তুলনায় গ্রামের মানুষের কষ্ট বেশি হয়েছে গত মাসে। গ্রামে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৬। গ্রাম ও শহর দুই অঞ্চলেই খাদ্যের মূল্যস্ফীতি আবার দুই অঙ্ক ছাড়িয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা মঙ্গলবার