যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীমের মৃত্যু 

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি  দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

টানা ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক শহীদুজ্জামান পলাশ। 

আবু আহমেদ নাসীম (পাভেল) স্বপরিবারে সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 

পারিবারিক সূত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবু আহমেদ নাসীম। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ২ মে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর থেকে লাইফ সাপোর্টেই ছিলেন তিনি। কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আবু আহমেদ নাসীমের শ্যালক শহীদুজ্জামান পলাশ জানিয়েছেন, বুধবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। এছাড়া সকালে জানাজার জন্য তাকে সাভারে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে দুপুরে জাতীয় সংসদ ভবনে ২য় জানাযা শেষে তাকে বনানীতে দাফন করার কথা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত