পুকুর খননকালে মিলল কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। আজ শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। বেলা ১১ টার দিকে শ্রমিক মোবারক হোসেন ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। উদ্ধার করা মূর্তি ট্রেজারিতে প্রেরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত