খুনের রহস্য উন্মোচনে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:০২ এএম

সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। একটি খুনের রহস্য ঘিরে ওয়েব সিরিজটি আবর্তিত হয়েছে। গল্পের প্রথমেই একটি খুনের ঘটনা ঘটে। সেই খুনের দায়ে গানের জগতের ‘সুরপরিবার’ দত্ত পরিবারের বধূ স্বামীকে হত্যার দায়ে জেলে যায়। কিন্তু ওই খুনের পেছনে আসলে জড়িত কে, তার খোঁজে নামে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। কারণ খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ১৫ জন।

শৈশব থেকেই আত্মবিশ্বাসহীনতায় ভোগা কোর্ট চত্বরের মামুলি এক আইনজীবী অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। মুহরি বাবার কাছে তিনি অপদার্থ, কুলাঙ্গার। সেই অচিন্ত্য দাপুটে অ্যাডভোকেট সীতারাম গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেস লড়ার মতো আত্মবিশ্বাস দেখায়। শুরুর দিকে হীনম্মন্যতায় ও ভয়ে চুপ থাকলেও পরে হয়ে ওঠে সাহসী ও বুদ্ধিমান। কীভাবে আসল খুনিকে বের করেন অ্যাডভোকেট অচিন্ত্য আইচ? সেই লড়াইটা দেখা যাবে হইচইয়ে।

অন্যদিকে, গানের জগতের ‘সুরপরিবার’ দত্ত পরিবারের সুনামের পেছনে কালো অধ্যায়ের কাহিনি ফুটে উঠেছে। দিনের পর দিন অন্যায় করেও ক্ষমতার দাপটে যারা পার পেয়েছেন। কিন্তু অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সেই মুখোশ উন্মোচন করেছেন।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ‘অ্যাডভোকেট অচিন্ত্য আই’ ওয়েব সিরিজে দাপুটে উকিল সীতারাম গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন শাশ^ত চট্টোপাধ্যায় এবং অ্যাডভোকেট অচিন্ত্য আইচের চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দুলাল লাহিড়ী, দেবরাজ ভট্টাচার্য। এই ছবিতে সবার অভিনয়ই ভীষণ সাবলীল। কখনো চুপচাপ, কখনো আত্মবিশ্বাসে ভরা, প্রতিবাদী মধ্যবিত্ত মেয়ে হয়েও খ্যাতনামা পরিবারের বউমার চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন সুরঙ্গনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত