মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার একটি পুকুর থেকে ফিরোজ মুন্সী (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় নিহতের পকেট থেকে বেশ কয়েকটি ঘুমের বড়ি পাওয়া যায়। নিহত ফিরোজ মধ্য কোর্টগাঁও এলাকার মৃত আফসু মুন্সীর ছেলে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের প্যান্টের পকেট থেকে বেশ কিছু ঘুমের বড়ি পাওয়া গেছে।
তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে নিহত ফিরোজ মাদসেবী ছিলেন। এতে ধারনা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় তিনি পুকুরের পানিতে পড়ে আর উঠে আসতে পারেননি। তবে পুলিশ তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে: সালাম
আফগানিস্তানে ফের বৃষ্টি-বন্যায় ৫০ জনের প্রাণহানি