গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শ্রমিক। নিহতরা হলেন, সুমন (৪৫) ও নাহিদ (২২)। নিহতদের বাড়ি চাঁদপুর জেলার মধ্য বাখরপুর গ্রামে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, চাঁদপুর সদর উপজেলার মধ্য বাখরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি সুমন মিয়া (৪৫) তার লোকজন নিয়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য আলমগীর হোসেনের নির্মানাধীণ বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায়। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে সুমন ও নাহিদ নামের দুই শ্রমিক নামলে বিষাক্ত গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়। বিষয়টি টের পেয়ে অপর দুই শ্রমিক মাহবুব ও মুকুল তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে বিষাক্ত গ্যাসে তারাও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে কাশীয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শ্রমিক সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
