আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী কারাগারে

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:২৫ এএম

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রার্থীকে এক মাসের কারাদ- দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-িত ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক স¤পাদক।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদ- দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম। জরিমানার টাকা পরিশোধ না করায় গতকাল শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, বেশ কয়েক দিন ধরে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া দিয়ে গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একই দিন রাত সোয়া ৩টার দিকে নিয়মিত মামলা করে এক মাসের কারাদ- দেন। গতকাল শনিবার দুপুরে তাকে নীলফামারী অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক শাহিন কবিরের আদালতে নেওয়া হয়। সেখানে ফয়সালের আইনজীবী জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চেয়ারম্যান প্রার্থী ফয়সাল জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানান। ফলে বিধি মোতাবেক তাকে এক মাসের কারাদ- দেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত