আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।তার সঙ্গে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, দুর্ঘটনায় নিহতের মধ্যে আরও আছেন পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি মোহাম্মদ আলী আল-ই হাশেম ও প্রেসিডেনসিয়াল গার্ড মাহদী মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং ক্রুসহ মোট ৯ জন।
দুর্ঘটনার পর সবাই মৃত্যুবরণ করেন। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার আরোহীদের মধ্যে মোহাম্মদ আলী আল-হাশেম দুর্ঘটনার পরও অনেক সময় বেঁচে ছিলেন।
ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামির মতে, আল হাশেম দুর্ঘটনার পরও পুরো একটি ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন।
