আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ তাদের সফর সঙ্গীরা। আগামীকাল মঙ্গলবার রাইসিসহ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মঙ্গলবার সকালে উত্তর-পশ্চিমের শহর তাবরিজে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। তারপরে তেহরানের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোম শহরে আরেকটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তাবরিজে রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাইসির মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে। পরে রাইসিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তার নিজ শহরে দাফন করা হবে।
দেশ একজন মূল্যবান সেবক হারাল: খামেনি
ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হলো পুতিনের