শুরুতেই বিধ্বংসী ব্যাটার জাসিয়া আখতারকে ফেরান মারুফা আক্তার। রানের খাতা খোলার আগেই ফিরে যান মোহামেডানের কাশ্মিরি ক্রিকেটার। তারপর দীর্ঘ সময় কোনো উইকেট পাননি তিনি। শেষ বেলায় সাবেকুন নাহার, বৈশাখী ও তৃষ্ণাকে ফিরিয়ে দেন পরপর তিন বলে।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তার হ্যাটট্রিকে দুরন্ত গতিতে ছুটে চলা মোহামেডান থামে ২২৮ রানে।
৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মারুফা। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মুর্শিদা খাতুন।
২২৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে মারুফার বিকেএসপি।
দিনের অপর খেলায় কলাবাগান ক্রীড়া চক্রকে ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে আবাহনী।
