নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৪৫ এএম

চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহুনির্বাচনী

১. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বণ্টনের অনুপাত কোথায় উল্লেখ থাকে?

ক. উপবিধিতে                  খ. স্মারকলিপিতে     

গ. চুক্তিপত্রে                    ঘ. পরিমেল নিয়মাবলিতে

২. কোম্পানির উদ্যোক্তারা নিজেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন

র. কোম্পানির সম্ভাব্য নাম  রর. কোম্পানির ধরন

ররর. কোম্পানির ঠিকানা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৩. ‘বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা’ কোন মন্ত্রণালয়ের অধীন?

ক. তথ্য                          খ. অর্থ     

গ. যোগাযোগ                  ঘ. স্বরাষ্ট্র

৪. জেলে ও মৎস্য চাষি কোন ধরনের পেশার উদাহরণ?

ক. কৃষিভিত্তিক                  খ. গ্রামভিত্তিক     

গ. কৃষি ও গ্রামভিত্তিক                    ঘ. থানাভিত্তিক

৫. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?

ক. ১৮ বছরের ঊর্ধ্বে                     খ. ১৯ বছরের ঊর্ধ্বে

গ. ২০ বছরের ঊর্ধ্বে                     ঘ. ২১ বছরের ঊর্ধ্বে     

৬. কোম্পানি গঠনের তৃতীয় পর্যায় কোনটি?

ক. দলিলপত্র প্রণয়ন                      খ. উদ্যোগ গ্রহণ         

গ. কার্যারম্ভ                                 ঘ. নিবন্ধন সংগ্রহ 

৭. আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণÑ

র. কোনো অংশীদারের মৃত্যু হলে

রর. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে

ররর. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে 

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৮. ভারত উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?

ক. ১৮২০ সালে               খ. ১৮৩০ সালে   গ. ১৮৪০ সালে               ঘ. ১৮৫০ সালে

৯. ক, খ এবং গ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি মুদি ও মনিহারির দোকান পরিচালনা করছেন। তাদের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত?

ক. একমালিকানা              খ. অংশীদারি       গ. যৌথ মূলধনী              ঘ. সমবায়

১০. নিচের কোনটি কোম্পানির সংবিধান?

ক. স্মারকলিপি                 খ. পরিমেল নিয়মাবলি

গ. বিবরণপত্র                  ঘ. চুক্তিপত্র

১১. কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান আবেদনপত্রের সঙ্গে নিবন্ধকের নিকট জমা দিতে হয়?

ক. ৫০ টাকা                                খ. ৫০০ টাকা     

গ. ১,০০০ টাকা               ঘ. ৫,০০০ টাকা

১২. ‘বাংলাদেশ টেলিভিশন’ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?

ক. শিল্প খ. সেবা     গ. তথ্য          ঘ. পরিবহন

১৩. একমালিকানা ব্যবসায়ের জন্য খুবই উপযোগী

র. দীর্ঘদিন ব্যবহার করা যায় অতি দামি এমন পণ্য  

রর. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্তন হয় এমন পণ্য 

ররর. ব্যক্তি শিল্পকর্মের যোগসূত্র রয়েছে এমন পণ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

১৪. সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?

ক. ব্রিটেনে                                   খ. ফ্রান্সে                        গ. ভারতে                                   ঘ. যুক্তরাষ্ট্রে

১৫. কত সালে কলকাতায় বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয়?

ক. ১৯১২ সালে               খ. ১৯১৮ সালে

গ. ১৯২৪ সালে               ঘ. ১৯৩০ সালে

উত্তর

১. গ, ২. ঘ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত