ক্ষতিগ্রস্ত মানুষের বিপদমুক্তি কামনা শাকিবের প্রার্থনা

আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:২৮ পিএম

ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরের পর এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সেবা দিতে পারছে না। 

এর প্রভাব পরেছে দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। মৃত্যু হয়েছে অনেকের। এসব নিয়ে বেশ চিন্তিত অভিনেতা শাকিব খান। এ নিয়ে ফেসবুকে একটি সহানুভূতিশীল পোস্ট দিয়েছেন ঢাকাই ছবির এ তারকা।

সামাজিক মাধ্যমে লিখেছেন,  প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপদজনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।

মানুষ ও প্রাণীদের প্রতি সহনশীল আচরণের আহ্বানও জানান এ শীর্ষ নায়ক। বললেন, সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচরণের আহবান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।

রিমালে এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত