বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন উদ্যোগ নিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মসূচি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে উদ্বোধন করানোর পরিকল্পনা তার।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের জংগলঘোনা এলাকায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে শুরু হলো এই উদ্যোগ বাস্তবায়ন। এদিন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আলাউদ্দিন নাসিম বলেন, যারা এ দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের এখনই সম্মানিত করার সময়। ২০ বছর পরে হয়তো আমরা তাদের পাব না। এজন্যই আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মসূচি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছি। আগামীতে তাদের নিয়ে একটি মিলনমেলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সংসদ সদস্যের এমন উদ্যোগে খুশি বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাকে অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা শুনেছি। তবে আজ আমাকে অতিথি করে নজির স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই অনুভূতি অনেক আনন্দের।
এ সময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারলেন তার স্ত্রী পুরুষ