বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ কারারক্ষীর বিরুদ্ধে

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০৭ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত সাইফুল ইসলাম (৩৮) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন এক নারী।

আজ মঙ্গলবার (২৮মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তিনি এই মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত ঘটনা তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম।

মামলার আবেদনে ওই নারী অভিযোগ করেন, ২০২০ সালে সাইফুলের সাথে পরিচয় হয় তার। এরপর থেকে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত সাইফুল। তার (সাইফুল) বিরুদ্ধে ২০১২ সালে পর্ণোগ্রাফি আইনে মামলা আছে। অভিযুক্ত সাইফুলের বাড়ি রাংগামাটি জেলার লংগদুউপজেলার রসুলপুর গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত