বাংলাদেশ এখন আর রাষ্ট্র নেই: মির্জা ফখরুল 

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:২৭ পিএম

সরকার দেশকে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি, জমিদারিতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ এখন আর রাষ্ট্র নেই। মাহমুদুর রহমান মান্না বলছিলেন- এটা তো রাষ্ট্র বলতে পারি না। এটা একটা পৈত্রিক সম্পত্তি জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তাই করছে, করে যাবে। কারণটা কী? রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যাদের ওপর দায়িত্ব ছিল তারাই সবার আগে নষ্ট গেছে।

আজ মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সূচিপত্রের উদ্যোগে এ এফ এম সোয়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ শীর্ষক এই প্রকাশনার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা সত্যিকার অর্থে ভালো রাষ্ট্র দেখতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। সেই কারণে আমরা… আপনারা যতই বলেন, বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি। বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দি…দেশের গণতন্ত্রের লড়াইয়ে তিনি বন্দি। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের সাপ্তাহে প্রায় প্রতিদিন নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। এই দেড় বছরের মধ্যে আমাদের ২২ জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। ৭০০'র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে।তারপরও আমরা ছেড়ে দেইনি… হাল ছেড়ে দেইনি। আমরা সংগ্রাম করছি।

এ সময় লেখক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, একজন ডেপুটি কমিশনার অথবা ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের কর্মতালিকা হলো ৮২টি, তিনি ৮২ ধরনের কাজ করেন। তিনি যদি জনগণের সেবক হন, নিজেকে জনগণের অর্থে তার বেতন হয়- এটা যদি তিনি অনুভব করেন এবং হৃদয় দিয়ে বোঝেন বাস্তব সত্যটা তাহলে তিনি মানুষের সেবা করবেন। আর মানুষের সেবা করতে গিয়ে নানারকমের বিপদ-আপদ আসবে এটা আমারও হয়েছে।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আবদুল হাই শিকদার, সূচিপত্রের প্রকাশক সাঈদ বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত