নাছিমা মুকাই আলীর নির্বাচনী ক্যাম্পে আগুন ও গাড়ি ভাংচুর

আপডেট : ২৯ মে ২০২৪, ১১:৪৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নরে আদমপুর এলাকায় নাছিমা মুকাই আলী (ঘোড়া) প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর একান্ত সহকারী মোঃ হারুন অর রশিদ জানান, রাতে আদম ঈদগা সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী লোক এলোপাথাড়িভাবে গাড়িতে হামলা করে। এতে গাড়িটির গ্লাসগুলো ভেঙে যায়। 

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত