ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিল্লুর 

আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৩৮ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

বুধবার (২৯ মে) বিকেলে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুলভপুর গ্রাম ও চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আহমদ প্রমুখ। পরে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট ও রাজনগর উপজেলার একামধু এলাকায় মনু নদীর ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি জিল্লুর রহমান বলেন, আমি ঢাকায় থাকা অবস্থায় যখন‌ই খবর পেয়েছি যে আমার এলাকার কিছু পরিবার পানিবন্দি অবস্থায় আছেন। আমি তাৎক্ষণিক আমার এলাকায় এসে পিআইও অফিসে বলে আপনাদের জন্য তাৎক্ষণিক শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আমি মনে করেছি এটা আমার দায়িত্ব।‌ যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক নির্বাচিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত