ঈদে ট্রাফিক শৃঙ্খলা নিয়ে জিএমপির বিশেষ উদ্যোগ

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:১৬ এএম

পবিত্র ঈদুল আজহায় গরুবাহী ট্রাক রাস্তায় ওঠানো-নামানো করতে পারবে না বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। গতকাল রবিবার সকালে চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদযাত্রায় ট্রাফিক সচেতনতা ও যানবাহনের শৃঙ্খলায় বিশেষ অভিযান পরিচালনা উপলক্ষে ট্রাফিক পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলম বলেন, আমরা নির্দেশনা দিয়েছি কোরবানির পশুর হাটের ভেতরে গরু লোড-আনলোড হবে, রাস্তায় লোড-আনলোড হতে পারবে না, রাস্তায় গরুবাহী ট্রাক থাকতে পারবে না।

পরে পুলিশ কমিশনারের নেতৃত্বে গণপরিবহনে ট্রাফিক আইন ও নির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, মো. আহমার উজ্জামান, উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত