পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় সুপার স্টোর থেকে প্রয়োজনীয় কেনাকাটায় বিকাশ পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। পাশাপাশি নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ঈদের দরকারি পণ্য অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালে তিনবারে ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। ডিসকাউন্ট কুপন পাওয়ার চার দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে এবং পৃথকভাবে প্রতিটি কুপন ব্যবহার করতে নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে। ডিসকাউন্ট কুপন-ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজার, আলমাস জেনারেল স্টোর, ল্যাভেন্ডার, ট্রাস্ট ফ্যামিলি নিডস, আমানা বিগ বাজার, হোলসেল ক্লাবসহ ২৬টি সুপার স্টোরে। অফারটির মেয়াদ
থাকবে ঈদের দিন পর্যন্ত। পাশাপাশি ঈদ উপলক্ষে নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫% ক্যাশব্যাক। বিজ্ঞপ্তি
