টি-টোয়েন্টি বিশ্বকাপে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৮৩ রান করেছে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান তোলেন ১৫৪ রান।
উদ্বোধনী জুটিতে আফগান ওপেনারদের ১৫৪ রানের জুটি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। ইনিংসের ১৫তম ওভারে ৪৬ বলে ৭০ রান করে জাদরান ফিরলে জুটি ভাঙে। তিন বল বল আউট হন আরকে ওপেনার গুরবাজ আউট হন। চারটি করে চার ও ছক্কায় গুরবাজ করেন ৪৫ বলে ৭৬।
একটা পর্যায়ে মনে হয়েছিল, এই ম্যাচেই হয়তো এবারের বিশ্বকাপে প্রথম দুইশো পেরুনো ইনিংস দেখবে ক্রিকেট দুনিয়া।
তবে নিজেদের ইনিংসের বাকি পথে আরও তিনটি উইকেট হারায় আফগানিস্তান। মোহাম্ম নবি ১৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
উগান্ডার ব্রায়ান মাসাবা ৪ ওভার বল করে ২১ রানে নেন ২ উইকেট।
