ভোক্তার ডিজি বললেন

নকল প্রসাধনী পণ্য বিক্রি অ্যাসিড ছোড়ার মতো অপরাধ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:৫২ এএম

দেশের বাজারে যেসব প্রসাধনী পণ্য বিক্রি হচ্ছে, সেগুলোর প্রায় প্রতিটিই নকল, যা জনস্বাস্থ্যের ওপর ব্যাপক ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মিডিয়া ফেলোশিপবিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সফিকুজ্জামান বলেন, নিম্নমানের বিউটি প্রোডাক্টস, স্কিনকেয়ার পণ্য তৈরি হচ্ছে। ঢাকায় অভিযান চালানোর ফলে অসাধু চক্র ঢাকার বাইরে চলে যাচ্ছে। এসব নিম্নমানের পণ্যে ক্যানসার সৃষ্টির উপাদান লেড, ক্রোমিয়াম ব্যবহার করা হচ্ছে। এসব নকল প্রসাধনী পণ্য বিপণন অ্যাসিড ছুড়ে মারার মতো অপরাধ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত