বিশ্ব ক্রিকেটে ‘আইরিশ রূপকথা’ একাধিকবার দেখা গেছে। ২০০৭ সালে প্রথবার বিশ্বকাপ খেলতে এসেই তারা চমক দেখায়। হারিয়ে দিয়েছিল ইনজামাম উল-হকের পাকিস্তানকে। এরপর বাংলাদেশ, ইংল্যান্ড ও উইন্ডিজের মতো দলও হয়েছে আয়ারল্যান্ডের ‘বড় শিকার’। সবাইকেই তারা দিয়েছে হারের তেতো স্বাদ। এই তো মাস খানেক আগে পাকিস্তান গিয়েছিল বেলফাস্টে। সেখানেও বাবর আজমের দলকে হারিয়ে দেয় আইরিশরা।
আজ সেই আয়ারল্যান্ডের সামনে আজ যুক্ত হতে পারে আরেকটি বড় শিকারের নাম। আর সেটি বিশ্ব ক্রিকেটের প্রবল প্রতিপক্ষ ভারত। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
রোহিত শর্মার দল কি পারবে আইরিশ ভয় কাটিয়ে নিজেদের প্রথম ম্যাচ জিততে?
আরেকটি ইতিহাস অবশ্য ভুলে গিয়েই আজ মাঠে নামতে হবে দলটিকে। ভারতের বিপক্ষে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে যে ১০টিতেই হেরেছে আয়ারল্যান্ড। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড। ২০০৯ ইংল্যান্ড আসরে এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে হেরেছিল তারা ৮ উইকেটে।
তাই ভালো খেলতে পারাকেই বড় অর্জন হবে মনে করেন পল স্টার্লিং। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারত সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ- তাদের বেশ কয়েকজন শীর্ষমানের বোলার আছে, তারা সবেমাত্র আইপিএল খেলে এসেছে। আমরা জানি, তারা যে মানের তা ক্রিকেটের মানদণ্ডে সর্বোচ্চ। যাই হোক না কেন, (ভারতের বিপক্ষে) ভালো পারফরম্যান্স করতে পারলে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।’
গত বছর ঘরের মাঠে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ভারত। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বিরাট সংখ্যক দর্শকের সামনে খেলেছিল তারা। বিরাট বলেন, ‘জয় ছাড়া কিছু ভাবাই সম্ভব নয় ওই আবহে। কারও মাথায় অন্য কিছু আসবে না। সেই শক্তিটা এতটাই শক্তিশালী যে, নিজে যদি তার মধ্যে ঢুকে পড়তে পারো তা হলে দর্শকের আবেগটা অনুভব করে যায়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতীয় দলের কোচ থাকবেন না দ্রাবিড়। কোচ হিসাবে এটাই তার শেষ সফর। ২০২১ সাল থেকে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন দ্রাবিড়। কোচ হিসাবে সাফল্য পেয়েছেন। আবার ব্যর্থও হয়েছেন। তবু শেষবেলায় একটি বিষয়ে নিজেকে সফল মনে করছেন দ্রাবিড়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দ্রাবিড়।
প্রতিপক্ষ আয়ারল্যান্ড সম্পর্কে ভারতীয় দলের কোচ বলেন, ‘এই ধরনের ক্রিকেটে কোনও প্রতিপক্ষকে অবহেলা করতে পারেন না। কোনও দলকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই।’ সাংবাদিকদের সঙ্গে দ্রাবিড় কথা বলছিলেন হিন্দিতে। ব্যবহার করেন উর্দু শব্দ ‘নজরান্দাজ’।
কথা শেষ করেই দ্রাবিড় আবার বলেন, ‘ওয়াও! খারাপ নয়। খুব ভাল করেছ, রাহুল!’ বলেই হাসতে শুরু করে দেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড় খুব ভাল হিন্দি বলতে পারেন না। উর্দু তো নয়ই। তাই সঠিক ভাবে উর্দু শব্দ উচ্চারণ করতে পেরে উচ্ছ্বসিত হয়ে পড়েন দ্রাবিড়।
পাকিস্তান-ভারত ম্যাচ হোক ক্রিকেটের 'সুপার বোল'
ভারতকে সুবিধা দিয়েই বিশ্বকাপ সূচি, মানছেন আয়োজকরা