বিসিএসআইআর-এ বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২৮ পিএম

বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ গবেষণার ক্ষেত্র তৈরি করে সবুজ পৃথিবী সৃষ্টির প্রত্যয় নিয়ে আজ বুধবার (৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ধানমন্ডি ক্যাম্পাসে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০২৪।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

উদ্বোধনকালে তিনি বিসিএসআইআর-এর বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মের জন্য সুস্থ ও সবুজ পৃথিবী সৃষ্টির লক্ষ্যে বৃক্ষ রোপণের বিকল্প নেই। এ সময় তিনি একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। ঢাকা গবেষণাগারের পিএসও ড. আহসান হাবিবের তত্ত্বাবধানে উক্ত বৃক্ষ রোপণ অভিযানে বিসিএসআইআর-এর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন) ও সদস্য (উন্নয়ন) এবং বিভিন্ন গবেষণাগারের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত