প্রথম ২০০ এর ম্যাচে অস্ট্রেলিয়া হারাল ইংল্যান্ডকে

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৫৮ এএম

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই রানখরা। অবশেষে ১৭তম ম্যাচে দেখা মিলল দুইশ রানের। ব্রিজটাউনে বাংলাদেশ সময় শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ২০১ রান। সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে।

৩৬ রানে ম্যাচ জিতে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের দুটিতেই জিতে দলটির পয়েন্ট ৪। তিন পয়েন্ট নিয়ে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। ইংল্যান্ডের এক পয়েন্ট।

২০১ রান তাড়ায় ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল। ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটি ৭ ওভারে তুলে ৭৩ রান। কিন্তু অ্যাডাম জাম্পা বোলিংয়ে আসতেই খেলার মোড় ঘুরে।

নিজের প্রথম বলেই ২৩ বলে ৩৭ রান করা সল্টকে বোল্ড করেন জাম্পা। পরের ওভারে ফেরান ২৮ বলে ৪২ রান করা বাটলারকে। 

দুই ওপেনারের বিদায়ে রানের গতি কমে ইংল্যান্ডের। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেটও। মাঝে মঈন আলি ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি ব্রুকের ২০ রান কেবল হারের ব্যবধান কমায়।

তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটাও ভালো ছিল। ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার মিলে ৫ ওভারের মধ্যেই করেন ৭০ রান। ১৬ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৯ রান করে ওয়ার্নার ফিরলে জুটি ভাঙে। হেড খেলেন ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩৪ রানের ইনিংস। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৭৪ রান তোলে অস্ট্রেলিয়া, যা এবারের আসরে প্রথম ছয় ওভারে সর্বোচ্চ।

এরপর মিচেল মার্শের ৩৫, ম্যাক্সওয়েলের ২৮ ও স্টয়নিসের ১৭ বলে ৩০ রানে লড়াইয়ের পুঁজি পায় অজিরা 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত