যে কারণে তানজিমের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল রোহিতের

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৬:১২ পিএম

বাংলাদেশের বোলিং ইনিংসের তখন তৃতীয় ওভার চলছিল। ঐ ওভারেই জোড়া উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব। নেপালের ব্যাটিং স্ট্রাইকে এলেন অধিনায়ক রোহিত পৌডেল। আর সেই সময়টাতেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন তারা দুজন।

পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় নন–স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম নোগাসকিকে । দুজনের মধ্যে এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণ তখন বোঝা যাচ্ছিল না। 

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম।

মিক্সড জোনে তানজিম বলেছেন, ‘এটা সহজাত ছিল, পরিকল্পনা করে করিনি। সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়ে ছিল, যেটা আমি পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছ কেন? আমি জায়গামতো বোলিং করার চেষ্টা করেছি। আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে। এটা পরিকল্পনা করে করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত