গোপালগঞ্জের মুকসুদপুরে বাস প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে একজনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০ টার পরে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শিতল চন্দ্র পাল বলেন, ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা রাজিব শেখ (২৭) নিহত হন। এছাড়াও ইজিবাইকে থাকা অপর ৩জন সাহেব আলী শেখ (৫০), পাপ্পু শেখ(১৮) এবং জান্নাতি (১০) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। গুরুতর আহত জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। নিহত রাজিব শেখ উপজেলর মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের ছেলে এবং আহত সকলেই একই গ্রামের বাসিন্দা।
ইনেসপেক্টর আরও জানান, উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা ১ জন নিহত হয়েছে এবং অপর ৩জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় বাস রাস্তার খাদে পড়ে যায়, প্রাইভেটকার ও ইজিবাইক দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় ঘাতক বাসের ড্রাইভের পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
