কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ ৬ জন। এদের মধ্যে ৪ জনই শিশু আর দুজন স্বামী-স্ত্রী। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন। নিখোঁজদের উদ্ধারে তিস্তা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল। এ ঘটনায় ওই এলাকার আজিজুর রহমানের ১৪ মাস বয়সী আয়েশা সিদ্দিকা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার শরিফুল ইসলাম। গতকাল বুধবার (১৯ জুন) রাত ১১টা থেকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে ডুবরির একটি দল তল্লাশি চালাচ্ছে। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
স্বজনদের দাবি, নৌকার যাত্রী আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম, তাদের কন্যা সন্তান আইরিন (৯) তার ভাগনি হিরা মনি (৯), কয়জন আলীর আড়াই বছরের কন্যা কুলসুম (৩), আজিজুর রহমানের ছেলে শামিম হোসেন (৫) নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের স্বজন আরিফুর ইসলাম বলেন, আমার ৬ জন লোক এখনো নিখোঁজ আছে। আর একটা বাচ্চা মারা গেছে। বিয়ের বাড়ি না, দাওয়াত খাইতে যাওয়ার সময় আমাদের নৌকাটা ডুবে যায়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যার দিকে তিস্তা নদীতে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। গতকালই জীবিত ১৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা। এক শিশুর মরদেহ উদ্ধার করি আমরা। নিখোঁজদের সন্ধান না মেলা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে আমাদের।
পেলে-ম্যারাডোনা কখনও জেতেননি কোপা
কিমকে কেন বার বার বিলাবহুল গাড়ি দিচ্ছেন পুতিন?
সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত