এ বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। এবার চূড়ান্ত হয়েছে সেই সূচী। আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর পর সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে বাংলাদেশের।
আগামী ২০২৪-২৫ মৌসুমে নিজেদের ঘরের মাঠের সিরিজগুলোর সূচী প্রকাশ করেছে ভারত। বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে আতিথ্য দেবে ভারত।
ভারতে বাংলাদেশের এটি তৃতীয় টেস্ট সফর। প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে। সেপ্টেম্বরের ২৭ তারিখ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। এর আগে ২০১৭ সালে একটি ও ২০১৯ সালে দুটি টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ।
অক্টোবরের ৬, ৯ ও ১২ তারিখে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজগুলোর ভেন্যু যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।
বাংলাদেশের ভারত সফরের সূচী:
- প্রথম টেস্ট: ১৯ সেপ্টেম্বর, চেন্নাই
- দ্বিতীয় টেস্ট: ২৭ সেপ্টেম্বর, কানপুর
- প্রথম টি-টোয়েন্টি: ৬ অক্টোবর, ধর্মশালা
- দ্বিতীয় টি-টোয়েন্টি: ৯ অক্টোবর, দিল্লি
- তৃতীয় টি-টোয়েন্টি: ১২ অক্টোবর, হায়দরাবাদ
