তাসকিন আহমেদকে ফ্লিক করে ছক্কায় ফিফটি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে অষ্টম ফিফটি পূর্ণ করতে তার লেগেছে ৩৪ বল। পরের বলে তার নেওয়া সিঙ্গেলে ১০০ পূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ার।
এরপর আবার নেমেছে বৃষ্টি! এবার বেশ জোরেই। ১১.২ ওভার পর ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, এ সময়ে পার স্কোর ৭২ রান।
অ্যান্টিগায় পেরিয়ে গেছে রাত ১২টা, মানে শুরু হয়ে গেছে নতুন দিন। আপাতত বৃষ্টি সেখানে।।
স্থানীয় সময় ১২-১২ মিনিটের (বাংলাদেশ সময় ১০-১২) পর থেকে ওভার কাটা শুরু হবে। আর খেলা না হলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া জিতবে বড় ব্যবধানেই।
