চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়েছে দুটি বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি পরিবার। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের লকিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ লাখ টাকারও বেশি।
এদিন আতিক উল্লাহর বসতঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় দুটি আধাপাকা ঘর পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন মৃত মাহমুদুল্লাহর পুত্র মো. আতিক উল্লাহ, মো. শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রায়হান উদ্দিন, মৃত বদিউর রহমানের পুত্র মো. আব্দুর রহিম বক্স ও আব্দুল করিম।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দুটি বসতঘর পুড়ে যায়। ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। একটি ঘরে চারটি পরিবার বসবাস করত। অন্যটিতে থাকত দুটি পরিবার।
ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখল আনসার