হৃদয়-সাকিবের বিদায়ের পর বাংলাদেশের ১০০

আপডেট : ২২ জুন ২০২৪, ১১:২২ পিএম

প্রথম বলে ছক্কা। শেষ বলে গিয়ে চার। জাদেজার করা ১৩তম ওভার ছিল এমন। পরের ওভারে কুলদীপ করতে এলেন তার শেষটি।

দ্বিতীয় বলে দারুণ টাইমিংয়ে সোজা বরাবর ছক্কা মারার পর আবার তুলে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সাকিব। কাভারে রোহিত নেন সহজ ক্যাচ। 

সাকিবের হতাশা ছিল স্পষ্ট। কুলদীপ বোলিং শেষ করেছেন ১৯ রানে ৩ উইকেট নিয়ে। 

১৪তম ওভারের শেষ বলে গিয়ে ১০০ ছুঁয়েছে বাংলাদেশ।

তার আগে ফিরে গেছেন তাওহিদ হৃদয়ও। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন যাদব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত