বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং পাহাড়ে বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম ইফতেখারুল আহমেদ আবিদ। তিনি বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
গত শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. সোলেমান আহমেদ জানিয়েছেন।
আবিদ টাঙ্গাইল কালিহাতী উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের একমাত্র সন্তান।
জানা যায়, রাতে হঠাৎ করে পর্যটক ইফতেখারুল আহমেদ আবিদ মারাইংতং পাহাড়ের ওপর অসুস্থ হলে বন্ধুরা তাকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ লামা থানা নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই টিমে ১২ জন পর্যটক ছিল তারা সবাই বাল্যবন্ধু মৃত ইফতেখারুল আহমেদ আবিদ টাঙ্গাইল থেকে ও বাকি বন্ধুরা নারায়ণগঞ্জ থেকে এসে সারা দিন বিভিন্ন পাহাড় ও ঝর্ণায় ঘুরঘুরি করে রাতে ইফতেখারুল আহমেদ আবিদ নামের একজন অসুস্থ হলে তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ লামা থানায় দিয়ে দেন
লামা থানার ওসি মোহাম্মদ শামীম শেখ জানান, রাতে এক পর্যটক আলীকদমের মারাইংতং পাহাড়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ লামা থানাকে বুঝিয়ে দেয়।
