গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছেন। রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৭ দিকে বোনারপাড়া-গাইবান্ধা রুটের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি লোকাল ট্রেন শান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল। ট্রেন গাইবান্ধা রেলগেট আসলে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ওই নারীর কাছে মোবাইল ফোন ছিল। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ভেড়ার দাম ৮২ লাখ টাকা!