‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ জুলাই শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ ২০২৪। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ৬ জুলাই পর্যন্ত। আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রদর্শনী দেখতে কোনো টিকিট লাগবে না। এতে বিশ্বের ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে।
গতকাল সোমবার বাজুস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, মুখপাত্র ও বাজুসের কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপ কুমার রায়, সহসভাপতি সমিত ঘোষ অপু, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রান্তি নাগভেকার।
