বিশ্বকাপ শেষ হয়ে গেল বাংলাদেশের। টপ অর্ডার ব্যাটারদের ক্রমাগত ব্যর্থতার খেসারত হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করতে হলো বাংলাদেশকে।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অধিনায়কের কণ্ঠে থাকবে আত্মসমালোচনার সুপরিচিত বুলি। হয়েছেও তাই। ম্যাচশেষে শান্ত বলেন, 'আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খারাপ খেলেছি, বিশেষ করে মাঝের ওভারগুলোতে ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। ফিল্ডিং ইউনিট হিসেবেও আমরা ভালো করেছি। অনেকগুলো ভালো ক্যাচ নিয়েছি।
আজকের পরিকল্পনা নিয়ে বলেন, 'প্রথম ৩ উইকেটে আমরা সেমির জন্য খেলতে চেয়েছি। দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার সাধারণ পরিকল্পনায় ফেরত আসা হয়। যা চেয়েছিলাম তা করতে পারিনি'
অধিনায়ক শান্তর কাছে আসরের সবচেয়ে হতাশার জায়গা সেই ব্যাটিং ইউনিট, ‘পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে রিশাদ, পেসাররা সত্যিই ভালো করেছে। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’
